রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আটক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে মিলছে না গ্যাস টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
Advertise with us

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই:চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই:চিফ হুইপ

লাই সনদের পক্ষে জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, “আমরা জুলাই সনদে ‘হ্যাঁ’-এর পক্ষে। আমরা অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করতে চাই। দেশের ৫৫ শতাংশ মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। ওই ৫৫ শতাংশের ৫১ শতাংশ আমাদের এবং বাকি ৪ শতাংশ আমাদের বিদ্রোহী প্রার্থীদের। আমরা বিদ্রোহী প্রার্থীদেরও আমাদের আওতায় ভাবি।”

তিনি বলেন, ‘এখন সবাই যেই সংস্কারের কথা বলছেন, বিএনপি ২০২৩ সালেই ৩১ দফায় সেই সংস্কারের কথা উল্লেখ করেছে। সংবিধান একটি দলের পরাজয়ের দলিল, তাই তারা এটি ছিঁড়ে ফেলে নতুন করে লিখতে চায়।’

নুরুল ইসলাম মনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান নিজেকে সাংবিধানের ওপরে নিয়ে গিয়েছিলেন। যুবলীগের নেতা–কর্মীদের লাইসেন্স ছাড়া অস্ত্র তুলে দিয়েছেন। মুক্তিযুদ্ধের পর দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল মুজিব বাহিনী। নিরাপত্তা, আইনশৃঙ্খলার চরম অবনতির পাশাপাশি ছিল দুর্ভিক্ষ।’

তিনি বলেন, ‘১০ লাখ মানুষ যখন দুর্ভিক্ষে মারা গিয়েছে, এমন এক সময় জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। দেশে গণতন্ত্র চর্চা ও প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে গেছেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর গণতন্ত্রের পাশাপাশি মানুষকে খাদ্যের নিশ্চয়তা দিয়েছেন। একটি ভঙ্গুর অবস্থায় দেশের দায়িত্ব নেন জিয়াউর রহমান।’

বিগত সরকারের আমলে ২৭ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়