রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আটক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ভেঞ্চার আমদানি নির্ভর জ্বালানি উৎপাদন থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে মিলছে না গ্যাস টেকনাফে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, আটক ৩ বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল গ্রামবাসী তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে: রিজভী ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে জরুরি নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের
Advertise with us

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের টেকসই উন্নয়নে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিদের সরকারি উচ্চপর্যায়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে বিনিয়োগের পরিবেশ, প্রয়োজনীয় সংস্কার ও ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে ব্যবসায়ীরা কাঠামোবদ্ধ প্রস্তাব তুলে ধরতে পারবেন।

প্রধানমন্ত্রীর মনোনীত এই পরিষদের সদস্যরা হলেন- এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র‍্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

পরিষদের সদস্যদের পাশাপাশি সভায় আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর উন্মুক্ত আলোচনায় পরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠকে নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে উঠে আসে। একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে পরিষদের সদস্যরা সাধুবাদ জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত এই পরিষদ এখন বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে। এতে ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। সভায় প্রধানমন্ত্রী এই পরিষদকে বিশ্বের অন্যান্য দেশের তথ্য-প্রমাণনির্ভর আইনি, নীতিগত এবং নিয়ন্ত্রণমূলক মানদণ্ডগুলো (বেঞ্চমার্ক) পর্যালোচনার পরামর্শ দেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

বিডা সরকারের সমন্বয়কারী সংস্থা হিসেবে এই প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের নিরবচ্ছিন্ন মতামত প্রদানের একটি কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে বিডা যেসব সংস্কার প্রস্তাব করেছিল, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন তার মধ্যে অন্যতম। বিষয়টি নিজের তত্ত্বাবধানে নেওয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিকে এগিয়ে নিতে একদল দক্ষ ব্যবসায়িক নেতাকে একত্রিত করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়