সোমবার ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম, মন্তব্য রাষ্ট্রপতির নারায়ণগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আগের নিয়মেই সরকারি কর্মচারীদের ভাতা, প্রজ্ঞাপন জারি ইলিশ শিকারের চলমান অভিযানে সংসদ সদস্যের বহনকারী স্পীড বোটে জেলেদের হামলা বিরোধীদল ভুলত্রুটি তুলে ধরবে ও গঠনমূলক সমালোচনা করবে, এটাই সরকার চায়: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক হত্যা মামলায় আটক অপূর্ব রিমান্ডে মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক বিরোধীদল বিরোধিতার জন্য বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী
Advertise with us

ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদরাসার পাঠ‍্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে দেখতে রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানা দুটি পরিদর্শনকালে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাইন্ডিং এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের সামগ্রিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় যথাসময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে নির্ধারিত সময়ের মধ্যেই ছাপার কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি। বিশেষ করে বইয়ের ছাপার মান যেন যথাযথভাবে বজায় থাকে, সে বিষয়েও তাগিদ দেন।

বিষয়টি নিশ্চিত করে গিয়াস উদ্দিন রিমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার নির্ধারিত সময়ের মধ্যেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

এর আগে, বিকেলে মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে পাঠ্যপুস্তক ছাপানোর সার্বিক অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়