রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু শাহজালালে ১১টি পৃথক অভিযানে সাড়ে ৯ কোটি টাকার সোনা জব্দ ১ নভেম্বর থেকে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডে সৌদির রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয় জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী আকস্মিক প্রতিষ্ঠান গুলোতে ছুটছেন: রিজভী নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডেপুটি স্পিকার দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধানকে গ্রেফতার করে দুবাই পুলিশ মোটরসাইকেলের সামনের অংশে প্লেট লাগানোর নির্দেশ বিআরটিএ সীতাকুণ্ডে যুবদলকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ৬ কক্সবাজারে নিহতদের শনাক্ত নিয়ে জটিলতা, ডিএনএ টেস্টের পর হস্তান্তর: জেলা প্রশাসন
Advertise with us

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধানকে গ্রেফতার করে দুবাই পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধানকে গ্রেফতার করে দুবাই পুলিশ

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে দুবাই পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, গত বছর জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।

দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সরকার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করেন।

প্রথম মামলায় অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রসঙ্গত, শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমান বাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়