শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ‘অপরিবর্তিত’ চট্টগ্রামে চালু হলো দেশের প্রথম সাইকেল ট্র্যাক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক
Advertise with us

পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে:প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে:প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নে আগামী দুই দশকের একটি সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা প্রস্তুত করা হয়েছে।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, পর্যটন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। বর্তমান সরকার এ খাতের অগ্রগতিতে নানা কর্মপরিকল্পনা নিয়েছে।

নির্বাচনী ইশতেহারে পর্যটন সংশ্লিষ্ট পাঁচটি প্রতিশ্রুতি রয়েছে—পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্যুর গাইড প্রশিক্ষণ, রন্ধনশৈলী পর্যটন প্রসার, কমিউনিটি ও এথনিক ট্যুরিজম, ওয়াটার ও ইকো ট্যুরিজম এবং গ্রাম পর্যটন উন্নয়ন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’র খসড়া ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। এতে আইন ও নীতিমালা প্রণয়ন, পর্যটন ক্লাস্টার গঠন, স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন, উপকূলীয় পর্যটন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিস্তারিত রূপরেখা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশের ৩০টির বেশি জেলায় স্বীকৃত ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য রয়েছে। প্রত্যেক জেলার সম্ভাবনা বিবেচনা করে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিভিত্তিক পর্যটন সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই মহাপরিকল্পনা সার্বিকভাবে পর্যটন শিল্পকে সামঞ্জস্যপূর্ণ ও টেকসই উন্নয়নের পথে নিয়ে যাবে।
এছাড়া সংসদে ফ্যামিলি কার্ড ও নারী শিক্ষা নিয়েও প্রধানমন্ত্রী বিস্তারিত মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ৩৭,৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রায় ৪ কোটি প্রান্তিক পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি দেশের প্রত্যেক উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়