রবিবার ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নিখোঁজের দুইদিন পর মেঘনায় ভেসে উঠল বিএনপি কর্মীর মরদেহ ৫ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ হবে ১০২ কোটি টাকা ৩৮ রেলস্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বয়ে দেশকে রক্ষা করতে আহ্বান জামায়াত আমিরের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, রক্ষা পেলেন ১৬ যাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন
Advertise with us

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে কোকা চাষের জন্য পরিচিত একটি নদী উপত্যকায় দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আটজন নিহত হয়েছেন এবং পাইলট গুরুতর আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষ জানিয়েছে, আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে একটি টহল দলের সদস্যদের উদ্ধারের অভিযানে যাওয়ার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে স্প্যানিশ ভাষায় এই অঞ্চলটি ‘ভ্রায়েম’ নামে পরিচিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে পাওয়া গেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য লিমায় নেয়া হয়েছে।’

পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা ভ্রায়েম। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে কয়েক দশক ধরে এলাকাটিতে সামরিক তৎপরতা জোরদার রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকায় তিনজন সেনাসদস্যকে উদ্ধার করেছিল এটি।

কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উদ্ধার করা ওই তিন সেনাসদস্যও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পেরু অন্যতম শীর্ষস্থানীয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়