রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি পার হল চীনা জাহাজ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি পার হল চীনা জাহাজ

মার্কিন বাহিনীর অবরোধের মধ্যেই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি চীনা ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়েছে।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা এলএসইজি, মেরিনট্র্যাফিক ও কেপলারের তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু হওয়ার থেকে চীনা ট্যাংকার রিচ স্টারি প্রথম জাহাজ যেটি পারস্য উপসাগর থেকে বের হয়ে হরমুজ প্রণালি পার হল।

ইরানের সঙ্গে লেনদেনে করায় ট্যাংকারটি ও এর মালিক কোম্পানি সাংহাই শুনরুন শিপিং কোম্পানি লিমিটেড এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেই কোম্পানির ওই ট্যাংকারটি মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করল।

তথ্য অনুযায়ী, রিচ স্টারি মাঝারি ধারণক্ষমতার একটি ট্যাংকার। হরমুজ প্রণালি পার হওয়ার সময় এটি প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে এ পণ্য লোড করেছিল। চীনের মালিকানাধীন এই ট্যাংকারটিতে চীনা ক্রু আছে বলে পাওয়া তথ্যে দেখা গেছে।

এলএসইজির তথ্যে দেখা গেছে, মুরলিকৃষাণ নামের আরেকটি ট্যাঙ্কার মঙ্গলবার হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ছোট এই ট্যাংকারটি ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল লোড করবে বলে কেপলারের তথ্যে দেখা গেছে। আগে এমকেএ নামে পরিচিত এই ট্যাংকারটি রুশ ও ইরানি তেল সরবরাহ করে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ শুরু করেছে।

রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, “ইরানি বন্দরগুলো ও উপকূলীয় এলাকাগুলোতে প্রবেশ করতে থাকা ও সেখান থেকে বের হতে থাকা সব সব দেশের সব ধরনের সামুদ্রিক জলযানের ক্ষেত্রে এ অবরোধ কার্যকর হবে।”

আর এর প্রতিক্রিয়ায় পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশের বন্দরগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়