শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেলো বাস সরকারি বাসে বেসরকারি থাবা, পকেট ভরছেন শীর্ষ কর্মকর্তারা বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটের বাধা ভ্যাট-ট্যাক্স রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মশা মারা শিখতে আমেরিকা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়াতে মেয়রকে পরামর্শ প্রধানমন্ত্রীর আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা ঈদ ঘিরে সরকারের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন
Advertise with us

মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলায়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১০ জেলায়

দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ‘Fuel Pass BD’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ে শুধু ঢাকা জেলায় এ কার্যক্রম সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে দেশের আরও ১০টি গুরুত্বপূর্ণ জেলা ও মেট্রোপলিটন (মহানগর) এলাকার মোটরসাইকেলচালকেরা এই সিস্টেমের আওতায় নিবন্ধনের সুযোগ পাবেন।

মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকা ও ঢাকা মেট্রো (মহানগর) ছাড়াও এখন থেকে নিচে উল্লেখিত অঞ্চলের নিবন্ধিত মোটরসাইকেলগুলো ‘Fuel Pass BD’ সিস্টেমে অন্তর্ভুক্ত হতে পারবে:

ঢাকার ১৮টি পাম্পে বিশেষ কার্যক্রম
মোটরসাইকেল নিবন্ধনের পাশাপাশি সিস্টেমটির ব্যবহারিক প্রয়োগ পরীক্ষার জন্য আজ থেকেই ঢাকা জেলার মোট ১৮টি পেট্রলপাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার ঘটানো হচ্ছে। এর মাধ্যমে পাম্পগুলোতে ডিজিটাল পদ্ধতিতে জ্বালানি সংগ্রহের অভিজ্ঞতা যাচাই করা হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পাইলটিং কার্যক্রমের সাফল্যের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোতেও এই সিস্টেম উন্মুক্ত করা হবে। জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং গ্রাহক ভোগান্তি কমাতে এ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।

ফুয়েল পাস সিস্টেম যেভাবে কাজ করে:

এই ডিজিটাল ব্যবস্থাটি সরাসরি বিআরটিএর (BRTA) কেন্দ্রীয় ডেটাবেইসের সঙ্গে যুক্ত। চালকদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পাম্পে তেল নেওয়ার সময় নির্ধারিত কিউআর কোডটি স্ক্যান করলেই চালকের জন্য বরাদ্দকৃত তেলের পরিমাণ দেখা যাবে।

বিকল্প ব্যবস্থা: যাদের স্মার্টফোন নেই, তাঁরা ওয়েবসাইট থেকে কিউআর কোডটি প্রিন্ট (Print QR Code) করে সঙ্গে রাখতে পারবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

১. জাতীয় পরিচয়পত্র (NID Card)।

২. গাড়ির ব্লু-বুক বা স্মাট কার্ড (Vehicle Blue Book)।

৩. ড্রাইভিং লাইসেন্স (Driving License)।

৪. সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়