রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি বিনা টিকিটে দীর্ঘদিন ধরে যাতায়াত, ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষকে দিলেন ২৫ হাজার টাকা ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারকে আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মেগা মাস্টারপ্ল্যান রামপালে বিমানবন্দর নির্মাণে আশার আলো দেখাচ্ছে চীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী
Advertise with us

চট্টগ্রামে ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে

মোঃ জয়নাল আবেদীন: চট্টগ্রামের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস রিফিলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের। এতে তারা চরম দুর্ভোগে পড়েছেন। জ্বালানী তেল বন্টনে রেশনিং পদ্ধতি চালু করার পর চালকদের মধ্যে স্থিতিশীলতা বজায় থাকলেও পাম্পে এসে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ না থাকায় বা গণপরিবহনের চাপে বন্ধ রাখছে ফিলিং স্টেশন। এক্ষেত্রে ওইসব ফিলিং স্টেশনে পুলিশের নিরাপত্তা দিতে লক্ষ্য করা যাচ্ছে।

আজ সোমবার (৯ মার্চ) সকাল এগারোটায় চট্টগ্রাম নগরীর জুবিলি রোড সংলগ্ন এলাকায় এ্যাপোলো ১১ লিমিটেড ফিলিং স্টেশন বন্ধ রাখতে দেখা গেছে। এসময় ফিলিং স্টেশনের সামনে লাইন ধরে কার, পিক-আপ পার্কিং করে অবস্থান করছেন চালকরা।

চট্টগ্রামে নিউ মার্কেট এলাকায় ফোর ষ্টার সিন্ডিকেট সিএনজি রিফুয়েলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে রফিকুল ইসলাম নামে এক পিক আপ চালক বলেন, এখানে কোনো গ্যাস সংকট নেই। ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ একটি ইস্যু মাত্র।

অন্যদিকে রেলওয়ে অফিসার্স সংলগ্ন কদমতলী এলাকায় অবস্থিত কুলিয়ারচর ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাস রিফিলে এসে ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছে বলে জানান তিনি। সোহরাব হোসেন নামে সিএনজি চালক আক্ষেপের সুরে বলেন, আগে ২৪ ঘন্টা রিফিলের সুযোগ থাকলেও এখন নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। বর্তমানে ৯-৩ পর্যন্ত গ্যাস রিফিলের সময় থাকলেও ঘন্টা খানেক রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এদিকে সময় ব্যায়ে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলেন ওই চালক।

চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে রেইনবো সিএনজি স্টেশনে সিএনজি, কার ও অন্যান্য যানের চালকদের চোঁখে মুখে বিরক্তির ছাপ দেখা যায়।

উল্লেখ্য ইরানে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর থেকে তেল সংকটের খবরে গণপরিবহনে আতঙ্ক বিরাজ করে। এসময় দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনে পাম্পের বিক্রয়কর্মীদের সাথে চালকদের তর্ক ও গন্ডগোল করতে দেখা গেছে।এসব ঘটনায় ঝিনাইদহ একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পাম্পের বিক্রয়কর্মীদের হাতে মারা যান। এসব কর্মকাণ্ডে দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রামের ফিলিং স্টেশনে চালকদের হুমড়ি খেতে দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়