বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব বিএফআইইউর দেশে প্রায় ৪০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কিউআর স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলের বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির প্রথমবারের মতো ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক ফুটপাত উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক চাহিদা অনুযায়ী দেশে আসছে ১৯ কার্গো এলএনজি মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সব সমস্যারই সমাধান সম্ভব: ত্রিবেদী আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস
Advertise with us

নাম প্রত্যাহার না করলে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাম প্রত্যাহার না করলে অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: মন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম স্বেচ্ছায় প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আজম খান। অন্যথায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এই সভার আয়োজন করে।

আহমেদ আজম খান বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর। বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাব বা অনিয়মের আশ্রয় নিয়ে যারা অবৈধভাবে তালিকায় নাম লিখিয়েছেন এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ তালিকাভুক্ত হয়েছেন, তারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তির মাত্রা লঘু হতে পারে। কিন্তু তদন্তে নাম শনাক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অনিয়মের মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা অন্যায়ের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হওয়ার কোনো কারণ নেই। বরং তাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার কাজ চলছে।’

সারা দেশে জরাজীর্ণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে আহমেদ আজম খান বলেন, ‘ইতোমধ্যে সংস্কারকাজের সম্ভাব্য ব্যয়ের হিসাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে। আগামী জুনের মধ্যে কাউন্সিল গঠনের প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার কমান্ডাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়