বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি
Advertise with us

শি-ট্রাম্প বৈঠক ঐতিহাসিক ও ফলপ্রসূ: চীন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শি-ট্রাম্প বৈঠক ঐতিহাসিক ও ফলপ্রসূ: চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ট্রাম্প চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছেন। তারা দুটি প্রধান দেশের মধ্যে সুসম্পর্কের সঠিক পথ অন্বেষণ করেছেন এবং একাধিক ঐকমত্যে পৌঁছান বলে গণমাধ্যমকে জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক কারণ উভয় দেশই তাদের নিজ নিজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। তিনি আরও যোগ করেন যে, দুই রাষ্ট্রপ্রধান শাসনব্যবস্থা, চীন-মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাতপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা করেছেন।

ওয়াং বলেন, বৈঠকটি ভালো ফলাফল অর্জন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐকমত্যটি হলো দুই রাষ্ট্রপ্রধান কৌশলগত স্থিতিশীলতার একটি গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার নতুন রূপকল্পে একমত হয়েছেন।

ওয়াং আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্য দলগুলো একটি পারস্পরিক শুল্ক হ্রাস কাঠামোর অধীনে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করবে। তিনি যোগ করেন, উভয়পক্ষ একটি বাণিজ্য পরিষদ ও একটি বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠা করতে এবং কৃষি পণ্যের বাজার প্রবেশাধিকার নিয়ে একে অপরের উদ্বেগ নিরসনেও সম্মত হয়েছে। সূত্র: সিএমজি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়