মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে পাহাড়ধসের বিভীষিকা, একরাতেই প্রাণ গেল ৯ জনের জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ শাহ আমানতে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগে ভাটা পড়েছে জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী বেনাপোল কাস্টম হাউসে ৪ হাজার ৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা রংপুরে সড়ক দুর্ঘটনা: দাদা-বাবার ১০ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেল বন্ধন রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি,কমেছে আয়
Advertise with us

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘ আড়াই বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নেইমার ছাড়াও নতুন ঘোষিত স্কোয়াডে রয়েছে একাধিক চমক।

মঙ্গলবার (১৯ মে) ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরো-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি নেইমার। আসন্ন বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন কিনা না নিয়েও অনিশ্চয়তা ছিল ভীষণ। তবে নেইমারের দলে ফেরা যে তার নিজের হাতেই ছিল এ কথা কার্লো আনচেলত্তি বারবার বলেছেন।

আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন জয় করতে পারলেন জনপ্রিয় এই তারকা ফুটবলার। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। শেষ পর্যন্ত দলে থাকার আলোচনায় ছিলেন থিয়াগো সিলভার মতো অভিজ্ঞ মুখও।

দলে বড় চমক হিসেবে রাখা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে লোনে অলিম্পিক লিও-তে গিয়ে দুর্দান্ত খেলা এনদ্রিক ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাসেমিরো।

এবারের বিশ্বকাপে সি গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। ​তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে যারা রয়েছেন-

গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন মোয়ারেস, ওয়েভারটন
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি
মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্টি‌নেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়