বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নির্বাচন কমিশনকে আসন্ন সকল নির্বাচন সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসনাত আবদুল্লাহর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে চীন রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস
Advertise with us

আপিল বিভাগে প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপিল বিভাগে প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে এসআরএফের চিঠি

আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে ফের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

বুধবার (২০ মে) সকালে এসআরএফের সভাপতি মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিগত প্রায় চার মাস ধরে বাংলাদেশের সব্বোর্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে। যার কারণে সরাসরি এজলাস কক্ষে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ ও সঠিক সংবাদ সংগ্রহ করতে পারছেন না সাংবাদিকরা। এতে করে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে জনগণকে যথাযথ ও নির্ভুল তথ্য প্রদান ব্যাহত হচ্ছে। আমরা বিশ্বাস করি, বিচার বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বজায় রাখতে গণমাধ্যমের অবাধ ও দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজলাস কক্ষে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের সুযোগ না থাকলে অনেক ক্ষেত্রে তথ্যের ঘাটতি, বিভ্রান্তি কিংবা অসম্পূর্ণ সংবাদ পরিবেশনের আশঙ্কা তৈরি হয়, যা বিচার বিভাগের ভাবমূর্তির জন্যও অনুকূল নয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে পূর্বেও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, সাংবাদিকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন। কিন্তু এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

ঈদুল আযহার পর থেকে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের অনুমতি চেয়ে চিঠিতে বলা হয়, প্রধান বিচারপতি, ঈদুল আযহার পর থেকে আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়ার জন্য আপনার সদয় নির্দেশনা একান্তভাবে কামনা করছি। অপসাংবাদিকতা রোধে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম আপনাকে সব ধরণের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী গ্রহণ করেন। এ সময় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি,সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়