বৃহস্পতিবার ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলার চেষ্টা প্রশ্ন ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের পাঁচটি অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত সরকারের অপারেশন ক্লিন হার্টের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ চট্টগ্রাম কাস্টমসে ১১ লটের পণ্য খালাসের অনুমতি, সময়সীমা তিন কার্যদিবস পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর
Advertise with us

মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে পালিয়ে প্রাণ বাঁচাল পুলিশ

রাজধানীর মিরপুরে সরকারি জমিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছে প্রশাসন। বুধবার (২০ মে) সকালে অভিযান চালাতে গেলে স্থানীয়দের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয় পুলিশ। পরে বিকালে বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ ম্যাজিস্ট্রেট নতুন করে উচ্ছেদ অভিযান গেলে আবারও বাধার মুখে পড়ে। প্রতিবেদন লেখার সময় বিকেল সাড়ে চারটার দিকে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝেই উচ্ছেদ অভিযান চলছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বস্তিবাসীদের জন্য নির্মিত ৫৩৩ ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত সরকারি জায়গা ও মিরপুরের সেকশন-১, ব্লক-এ এর পুনর্বাসন জোনের ৩ নম্বর রোডের উপর থেকে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদে বুধবার সকাল নয়টার দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রশাসনের লোকজন উপস্থিত হওয়ার পর স্থানীরা তাদের ওপর চড়াও হয়। উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখান থেকে ফিরে যান। পরে পুলিশ সদস্যের ধাওয়া দেয় স্থানীয়রা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে স্থান ত্যাগ করেন।

বিকেল চারটার দিকে পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিয়ে সেখানে নতুন করে অভিযানে নামে প্রশাসন। সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ফের বাধার মুখে পড়ে এবং সংঘর্ষ বাধে। তবে এবার ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে এক্সকেভেটর দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভাঙতে শুরু করে প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়