বৃহস্পতিবার ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলার চেষ্টা প্রশ্ন ফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের পাঁচটি অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত সরকারের অপারেশন ক্লিন হার্টের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ চট্টগ্রাম কাস্টমসে ১১ লটের পণ্য খালাসের অনুমতি, সময়সীমা তিন কার্যদিবস পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড, দেড় লাখ মিটার জাল পুড়িয়ে ধ্বংস নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন প্রধানমন্ত্রীর
Advertise with us

ভোটে বিএনপি, বর্জন করে আ.লীগ-জামায়াতপন্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোটে বিএনপি, বর্জন করে আ.লীগ-জামায়াতপন্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও জামায়াত সমর্থক আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। এ সময় চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান ও ক্যামেরাপার্সনের ওপর হামলার অভিযোগ ওঠেছে। নির্বাচনে বিএনপি সমর্থিত একটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহ-সভাপতিসহ ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন বলেন, দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ হাজার ভোটারের মধ্যে প্রায় ৭০০ ভোট পড়েছে। দুপুরের পর ভোটার উপস্থিতি আরও বাড়বে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত এলাকায় বিপুল সংখ্যাক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে ‌‘ভোট চোর চোর, বিএনপি ভোট চোর’ স্লোগান দিয়ে আইনজীবী সমিতি অফিসের সামনে সমাবেশ করেন জামায়াতপন্থী আইনজীবীরা।

জামায়াতপন্থী চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, ‘এটি একতরফা কথিত নির্বাচন। ২০২৬ সালের সমিতির নির্বাচনে বৈধ প্রার্থী তালিকায় থাকা আমাদের ১২ জন প্রার্থীও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আমরা আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। কারণ বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচন আয়োজন করা হচ্ছে। গত ৫ মে থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা।’

সাধারণ আইনজীবীরা জানান, জেলা আইনজীবী সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনও ভোটবিহীন বা অটো কমিটি গঠনের নজির নেই। করোনাকালেও সমিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু গত বছরের ধারাবাহিকতায় এবারও নির্বাচন কমিশন ‘পাতানো ও একতরফা’ নির্বাচনের ভোট চলছে। তাই সাধারণ আইনজীবীরা ভোট বর্জন করেছে। সাজানোর নির্বাচনকে ঘিরে দিন দিন সমিতির গণতান্ত্রিক ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার পরিবেশ ক্ষতিপ্রস্ত হচ্ছে।

আওয়ামীপন্থী আইনজীবী নেতা সমিতির সভাপতি প্রার্থী থাকলেও ফরম নিতে পারেননি সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। তিনি বলেন, নির্বাচন কমিশন নজিরবিহীন স্বৈরাচারী কায়দায় একতরফা নির্বাচন করছেন। সভাপতি-সেক্রেটারি আগেই বিনাভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অংশ নিতে আমাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিয়েছেন, ফরম বিক্রি করেননি। তাই নির্বাচন বর্জনের ডাক দিয়েছি আমরা।

এর আগে দুপুর তিনটার দিকে আদালতপাড়ায় সাধারণ আইনজীবী পরিষদ ব্যানারে বিপুল সংখ্যাক আওয়ামীপন্থী আইনজীবীরা ‘ভোট চোর চোর, বিএনপি ভোট চোর’, স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি মহানগর, জেলা ও দায়রা জজ আদালত ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়