বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নির্বাচন কমিশনকে আসন্ন সকল নির্বাচন সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির হাসনাত আবদুল্লাহর বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল সংসদে মক্কা প্যাক্টে রুমিন ফারহানার প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে চীন রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস
Advertise with us

হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোয়াইট হাউসের বাইরে নিহত বন্দুকধারী নিজেকে ভাবতেন ‘যিশুর অবতার’

নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক অবতার’ বলে দাবি করা মেরিল্যান্ডের ২১ বছর বয়সী তরুণ হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত হয়েছেন। নিহত তরুণের নাম নাসির বেস্ট।

রবিবার (২৪ মে) ভোরে হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকিতে তিনি হঠাৎ গুলি চালাতে শুরু করলে নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নাসির বেস্ট দীর্ঘদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং এর আগেও একাধিকবার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকায় ঢুকে গ্রেপ্তার হয়েছিলেন।

‘নিউইয়র্ক পোস্ট’ আরো জানিয়েছে, নাসির বেস্ট হোয়াইট হাউসের আশেপাশে ঘোরাঘুরি করার কারণে মার্কিন গোয়েন্দাদের কাছে আগে থেকেই পরিচিত মুখ ছিলেন। গত বছর হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ার পর পুলিশ তাকে আটকেছিল।

তখন তিনি পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন যে, তিনি নিজেকে ‘যিশু খ্রিস্টের আধুনিক রূপ’ বলে মনে করেন এবং তিনি ইচ্ছে করেই পুলিশের কাছে গ্রেপ্তার হতে চেয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল তিনি যেন হোয়াইট হাউসের ধারেকাছে না আসেন, কিন্তু রবিবার ভোরে তিনি সেই আদেশ অমান্য করেই সেখানে যান।
নাসির তার ব্যাগ থেকে বন্দুক বের করে হোয়াইট হাউসের চেকপয়েন্টে গুলি শুরু করেন। এতে সাংবাদিক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিক্রেট সার্ভিস এজেন্টরা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে নাসির গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

গোলাগুলির সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তিনি সম্পূর্ণ সুরক্ষিত ও নিরাপদ আছেন। মাত্র এক মাস আগে ট্রাম্পকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল, যার কারণে এই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সূত্র : এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়