সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

প্রাদেশিক রাজধানী কোয়েটায় ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে ওই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, একটি দুমড়ানো ট্রেনের বগি কাত হয়ে পড়ে আছে এবং লোকজন ধ্বংসস্তূপের ওপর দিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন।

লাইনচ্যুত একটি বগি থেকে আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়। সেসময় সশস্ত্র নিরাপত্তা বাহিনী পাহারা দিচ্ছিল।

ওই কর্মকর্তা এএফপিকে জানান, সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমের পেশোয়ারের দিকে যাচ্ছিল।

ওই কর্মকর্তা বলেন, ট্রেনটি কোয়েটার চামান পট্টকে একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি এর একটি বগিকে ধাক্কা দেয়, ফলে বড় বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে জানালাগুলো ভেঙে যায় এবং আশেপাশের বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরেক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ওই ট্রেনে থাকা সেনা সদস্যরা ঈদের ছুটি উদযাপন করতে যাচ্ছিলেন।

বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ এবং আয়তনে বৃহত্তম। শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় প্রতিটি সূচকে এটি দেশের বাকি অংশের চেয়ে পিছিয়ে আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়