শনিবার ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৩১ ঘণ্টার যানজটে স্বস্তি ফিরলেও পুরোপুরি কাটেনি মহাসড়কের ভোগান্তি মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষা খাতকে বেশি অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী আগামী গ্রীষ্মে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদিত হবে:জ্বালানি প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কি না,বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশে, কর্মসূচি প্রত্যাহার করে কওমি ছাত্র ঐক্য পরিষদ গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রধানমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর, কর্মসূচি বহাল কওমি ছাত্রদের বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিচার করা সম্ভব নয়: প্রধান বিচারপতি অস্ত্র উদ্ধারের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরষ্কার দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬; নিখোঁজ প্রায় আড়াই হাজার
Advertise with us

চাঁদপুর ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুর ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ঘাটে ভিড়তে গিয়ে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারও যাত্রী। সোমবার (২৫ মে) দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হলে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এসময় যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়।

সংঘর্ষের ধাক্কায় ঈগল-৭ লঞ্চটি হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এতে হুড়োহুড়ির সৃষ্টি হলে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ জানান, হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড়ে লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় নৌ-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লঞ্চ থেকে নামার সময় কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লঞ্চ ও পন্টুনে পড়ে থাকা যাত্রীদের মালামাল তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে।

এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। প্রচণ্ড ঝড়ে পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়