বুধবার ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিএনপি কোনো ‘বট বাহিনী’ পরিচালনা করে না: তথ্য প্রতিমন্ত্রী ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ বিদ্যুৎমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো এলএনজি কেনার অনুমোদন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ৫৮৫ টাকা দেশের জ্বালানি সংকট সমাধানে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার ব্যবসায়ী ও পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান রাষ্ট্রপতির দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ ট্রেনের ক্যান্টিনে নারী ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার বিপিএলে ফিক্সিং-দুর্নীতির অভিযোগ: বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ
Advertise with us

ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত শতাধিক

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে গুলিবিদ্ধসহ শতাধিক গ্রাহক ও শেয়ারহোল্ডার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার (১ জুন) সকালে মানববন্ধন শুরুর আগেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। কর্মসূচি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ শুরু করে। এতে মানববন্ধন ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, বোর্ড মিটিং ছাড়াই এবং বিধিবহির্ভূতভাবে চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছিলেন।

ইসলামী ব্যাংক ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক অভিযোগ করেন, গত ২৪ মে সরকারের হস্তক্ষেপে ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগে বাধ্য হন এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ছুটিতে পাঠানো হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, যা তারা প্রত্যাখ্যান করেন।

তিনি আরও দাবি করেন, এই নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানানো হচ্ছে। তাদের অভিযোগ, দাবির প্রতি কোনও সাড়া না দিয়ে বরং বলপ্রয়োগ করা হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ব্যাংকের বর্তমান তারল্য সংকটের কারণে গ্রাহকেরা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারছেন না এবং এটিএম বুথেও নগদ অর্থ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাধারণ গ্রাহকদের ব্যাংক প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়