বুধবার ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাজধানীর যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই জেলে যেতে হবে: শামা ওবায়েদ সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,গুরুত্বর অবস্তায় হয়ে হাসপাতালে স্বামী ও দুই সন্তান পাঁচ মাসে রেকর্ড ২.০৪৭ বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার বাঁধনের প্রসঙ্গে ফারুকী, সরকারের ভেতরে বসে কারা ফ‍্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে, ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য অস্বস্তিকর,ভারত সরকারের এ নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত: তথ্য উপদেষ্টা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, পা দিয়ে ময়দা মাখিয়ে তৈরি হচ্ছে চানাচুর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে
Advertise with us

পুশইন বন্ধে ভারতকে ১০-১২টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুশইন বন্ধে ভারতকে ১০-১২টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে পুশইন বন্ধে সরকার ভারতকে এখন পর্যন্ত ১০-১২টি চিঠি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আশা করে পুশইন বন্ধে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে। পুশইন দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।’

তিনি বলেন, ‘অবৈধ নাগরিকদের নাগরিকত্ব যাচাই-বাছাইয়ে আইনি প্রক্রিয়া মেনে চলতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পুশইন মেনে নেওয়া হবে না।’

সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটির অনেক নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে এ দেশে ঢোকানোর চেষ্টা করে। দেশের কয়েকটি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কঠোর অবস্থানের কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে পুশইন ঠেকাতে সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়