মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকার প্রতিবাদে হরমুজ প্রণালি ফের বন্ধ করায় ইরানকে বৈশ্বিক মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি অবিলম্বে ইরান অবরোধ প্রত্যাহার না করে, তাহলে অদূর ভবিষ্যতে এই বাণিজ্যিক জলপথ যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উদ্দেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আপনারা যদি হরমুজ বন্ধের আদেশ প্রত্যাহার না করেন, তাহলে নিজেদের দেশকে হারাবেন, সবকিছু হারাবেন। এমনকি ইরানের যেসব প্রতিনিধি আলোচনার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছেন, তারাও দেশে ফিরতে পারবেন না।”

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকায় প্রতিবাদ হিসেবে গত শনিবার আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ফের বন্ধ করে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননে সংঘাত থামাতে হবে; কিন্তু ইসরায়েল হামলা অব্যাহত রাখায় শনিবার হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেয় ইরান। তারপরই এ হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ১৭ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্ট পর্যায়ে ইসলমাাবাদ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের পর একটি স্থায়ী শান্তি চুক্তির খসড়া এবং শর্ত নির্ধারণ করতে বর্তমানে সুইজারল্যান্ডে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে।

ফক্স নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, “যদি প্রয়োজন হয়, আমরা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবো। যদি তারা কোনো চুক্তি না করে, হরমুজ থেকে আমরা টোল আদায় করা শুরু করব।”

যুক্তরাষ্ট্র যদি সত্যিই হরমুজ থেকে টোল নেওয়া শুরু করে, তাহলে হরমুজে চলাচলরত প্রতিটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজকে তার পণ্যের বাজারমূল্যের ২০ শতাংশ কর হিসেবে দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

“হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্য-পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ব্যয় করছে। তার ক্ষতিপূরণ হিসেবে এই টোল আদায় করা হবে। মার্কিন বাহিনী এই মুহূর্তে পশ্চিম এশিয়া অঞ্চলের ‘অভিভাবক দেবদূতের’ (গার্ডিয়ান অ্যাঞ্জেল) ভূমিকায় আছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথটি সুরক্ষিত রাখার জন্য টোল যুক্তরাষ্ট্রের প্রাপ্য”, ফক্স নিউজকে বলেছেন ট্রাম্প।

এদিকে রোবার ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা সতর্কবার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। এক বিবৃতিতে তিনি বলেছেন, “শব্দ নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও সতর্ক হওয়া উচিত। ইরানের প্রতিরক্ষা বাহিনী যে কোনো মার্কিন হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত।” সূত্র : এপি, ইন্ডিয়া টুডে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়