বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি
Advertise with us

বিষন্ন জার্মানরা, প্যারাগুয়ের জয়োৎসবে শামিল ব্রাজিল সমর্থক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিষন্ন জার্মানরা, প্যারাগুয়ের জয়োৎসবে শামিল ব্রাজিল সমর্থক

প্যারাগুয়ের শেষ শট গোললাইন অতিক্রম করল। জার্মান সমর্থকরা কেউ বসে পড়লেন আবার কেউ জার্সি দিয়ে মুখ ঢাকলেন। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে হার মেনে নিতে পারছেন না জার্মান সমর্থকরা।

হামবুর্গ থেকে পরিবার নিয়ে বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্ক এসেছেন এলেক্স। প্রিয় দলের হারে একেবারে বিমর্ষ এই জার্মান সমর্থক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘জার্মানি প্যারাগুয়ের বিপক্ষে হেরে বাদ পড়বে এটা সত্যিই কষ্টকর। ভালো খেললেও ভাগ্য আমাদের সহায় ছিল না।’

প্যারাগুয়ে ম্যাচে প্রথমে লিড নেয়। এরপর দ্বিতীয়ার্ধে জার্মানি সমতা আনে। অনেক আক্রমণ করেও জার্মানি আর গোল না পাওয়ায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। ইনজুরি সময়ের প্রথমার্ধে জার্মানি গোল করলেও ভিএআরে সেটা বাতিল হয়।

গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ জার্মান সমর্থকরা, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে এ রকম ঘটনায় গোল হয় অনেক। এটা অনেকটা এড়িয়ে যাওয়া বা ৫০-৫০ সিদ্ধান্ত ছিল।’

টাইব্রেকারেও ছিল রোমাঞ্চকর। জার্মানি প্রথমে শট নিয়ে মিস করে। প্যারাগুয়ে লিড পায়। এরপর জার্মানি আরেকটি মিস করলে প্যারাগুয়ের জয়ের সুবর্ণ সুযোগ হয়। প্যারাগুয়ে একটি মিস ও শেষ শটটি জার্মানির নয়ার সেভ করলে সাডেন ডেথে গড়ায়। সাডেন ডেথে জার্মানি প্রথম শট মিস করে। প্যারাগুয়ে গোল করলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় হয়।

রেফারির সমালোচনা করলেও নিজেদের আত্মসমালোচনা করতে ভুলেননি সচেতন জার্মান সমর্থকরা। কোচ ও ফুটবলারদের এক হাত নিয়ে বলেন, ‘গোলরক্ষক নয়ার তার সেরা সময়ে নেই। বিশ্বমানের ফুটবলার জার্মানির এই স্কোয়াডে খুব কম। কোচ নাগালসম্যান অনেক পরীক্ষা-নিরীক্ষা করছে। এর ফল ভালো হয়নি।’

কুরাসাওকে ৭-১ গোলে হারানো জার্মানি ইকুয়েডরের বিপক্ষে হেরেছিল। যেটা ছিল বিশ্বকাপের চলতি বিশ্বকাপের অন্যতম অঘটন। নকআউট পর্বেও জার্মানি আরেক অঘটনে পড়েছে। এটা জার্মানির পারফরম্যান্স ও কোয়ালিটি নিম্নমানের বহিঃপ্রকাশ।

এদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ে আত্মহারা। নিউইয়র্কে ফ্যান জোনে অল্প কয়েকজন প্যারাগুয়ে সমর্থক ছিলেন। তারাই জয় বিশালভাবে উদযাপন করেছেন।

নকআউট পর্বে জার্মানির আগে ছিল ব্রাজিলের ম্যাচ। তাই সেখানে থাকা লাতিন আমেরিকার আরেক দেশের জয় উদযাপনে শামিল হয়েছিলেন ব্রাজিলিয়ানরাও। একে তো এক মহাদেশ আর নিজেদের সাত গোল হজমের বিষয়টিও রয়েছে পরোক্ষভাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়