সোমবার ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ব্লুমবার্গের প্রতিবেদন /পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে বদলে দেবে বাংলাদেশের জ্বালানি খাত বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন কক্সবাজারে বন্যার পানিতে নৌকা ডুবে দুই বোনের মৃত্যু দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা তৈরি করা কাম্য নয়: প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়কব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল
Advertise with us

হরমুজে জাহাজে হামলা: ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজে জাহাজে হামলা: ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর ১ ভারতীয় নাগরিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, হামলার পর জিএফএস গ্যালাক্সি নামের জাহাজটিতে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে জাহাজটির ক্রুরা প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়েন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, জাহাজটিতে ১১ জন ভারতীয় নাবিক ছিল। এর মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ (রোববার) ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তবে ১ জন ভারতীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এর আগে, গত জুন মাসের শুরুর দিকে—ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পর ৩ ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছিলেন। সেই তিন ভারতীয় নাবিকের সবাই নিহত হন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা তেলবাহী ট্যাংকার এমটি সেট্টেবেলোতে হামলা চালায়। তাদের অভিযোগ, ট্যাংকারটি ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালির বাইরে যুক্তরাষ্ট্রের বসানো অবরোধ ভাঙার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

সে সময় ফরওয়ার্ড সি–মেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এফএসইউআই) সাধারণ সম্পাদক মনোজ যাদব সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হইনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুইজন মারা গেছেন, আর প্রধান প্রকৌশলী এখনও নিখোঁজ হিসেবে আছেন।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার কড়া নিন্দা জানিয়ে বলেছিল, ‘আমরা ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেট্টেবেলোতে আজকের এই হামলার নিন্দা জানাই। জাহাজটিতে থাকা ২৪ জন ভারতীয় ক্রুর মধ্যে এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৩ জন ভারতীয় নিখোঁজ বলে জানা যাচ্ছে। ওমানে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ওমান কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে।’

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। তারা বলেছে, ‘এই অঞ্চলে জাহাজ চলাচলে ধারাবাহিক হামলা গভীর উদ্বেগের বিষয় এবং এটি চলমান সংঘাতের সরাসরি ফল।’ ভারত আবারও সব পক্ষকে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আবারও উত্তেজনা অবিলম্বে প্রশমনের আহ্বান জানাই এবং চলমান আলোচনার সফল সমাপ্তি কামনা করি, যাতে কূটনৈতিক সমাধানের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়