শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সামনে রেখে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২ দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়ক অবরোধ শিক্ষার্থীদের চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওরের পরিবেশ ধ্বংস করা হয়েছে ৫৯ জেলায় চলছে এইচএসসি পরীক্ষা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা,জটিলতা অবসানে চিঠি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
Advertise with us

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নেত্রকোণা শহরে আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-মামুন সরকার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মৃত দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকরা জড়ো হয়ে বিজয় উদযাপন করে। বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনার জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠে। একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়