রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার লংমার্চে বাধা দেয়ার চেষ্টা করলে, ছয় দফা এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম আনোয়ারায় র‌্যাবের অভিযানে মিলল কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২ কূটনৈতিক-দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেয়া হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চ আজ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ২২টি ‘মাদক ট্রাইব্যুনাল গঠন করলো সরকার বিদায় বেলায় আরো একবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে! ট্রানজিট ভিসা প্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানান, ভারতীয় হাইকমিশন রাজপথে না নেমে, গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পার্লামেন্টে পরামর্শ দেন: রিজভী প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর
Advertise with us

হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার মেনে নিতে পারলেন না বেলিংহাম, ম্যাচ শেষে আর্জেন্টিনার বারকোকে চড়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় চড় মেরে বিতর্কে জড়িয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম।

বুধবারের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে নিজের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি বেলিংহামকে। ম্যাচের শেষ দিকে লিওনেল মেসির তৈরি করা দুটি গোলে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলের সুবাদে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

শেষ বাঁশি বাজার পর মাঠে একা দাঁড়িয়ে ম্যাচের ফল নিয়ে হতাশ ছিলেন বেলিংহাম। এ সময় আর্জেন্টিনার এক খেলোয়াড় তাকে সান্ত্বনা দেন। পরে ভ্যালেন্টিন বারকো সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দেওয়ার আগে বেলিংহামের উদ্দেশে কিছু বলেন বলে দেখা যায়।

‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’, সমালোচকদের কড়া জবাব মেসির ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’, সমালোচকদের কড়া জবাব মেসির
এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইংল্যান্ডের এই মিডফিল্ডার। চলতি বিশ্বকাপে ছয় গোল করা বেলিংহাম বারকোর মাথায় চড় মারেন। জবাবে বারকো তাকে ধাক্কা দেন। পরে দুই দলের অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, এটি তার, ইংল্যান্ড দল এবং সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন। তিনি বলেন, এটি আমাদের জন্য খুবই দুঃখের দিন। আমরা ভালো খেলেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না। বিশ্বকাপে ইংল্যান্ডের এখনও একটি ম্যাচ বাকি। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়