সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট দিনাজপুরে গোবিন্দপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে সরকার গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎ: ৬০ লাখ অটোরিকশায় এ শক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন? রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার জ্বালানি তেলের বাজারে ভাঙছে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ
Advertise with us

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

আদালতের নির্দেশে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের জলসিঁড়ির আটতলা বাড়িতে থাকা মালামালের তালিকা তৈরির কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের একটি দল বাড়িটিতে ইনভেন্টরি কার্যক্রম শুরু করে। দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে বাড়ির ভেতরে থাকা মালামালের তালিকা প্রস্তুত করছে। ক্রোক করা সম্পদের সঠিক বিবরণ সংরক্ষণের জন্য এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

দুদক জানায়, নারায়ণগঞ্জের জলসিঁড়িতে অবস্থিত আটতলা ভবনটি আদালতের আদেশে ক্রোক করা সম্পদের অন্তর্ভুক্ত। সেই আদেশ অনুযায়ী ভবনের বিভিন্ন কক্ষে থাকা আসবাব, যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর তালিকা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত জিয়াউল আহসানের প্রায় ১৮ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক এবং তাঁর নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। দুদকের আবেদনের পর বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দুদকের অভিযোগ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন জিয়াউল আহসান। এসব অভিযোগে ২০২৫ সালের ২৩ জানুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। ওই মামলার তদন্ত এখনো চলমান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে ২০২৪ সালের ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দুদকের কর্মকর্তারা বলছেন, ইনভেন্টরি শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়