সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট দিনাজপুরে গোবিন্দপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে সরকার গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎ: ৬০ লাখ অটোরিকশায় এ শক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন? রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার জ্বালানি তেলের বাজারে ভাঙছে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ
Advertise with us

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের আবেদন করেছে প্রসিকিউশন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশনের একটি সূত্র।

প্রসিকিউশন জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে হাজিরের জন্য আবেদন করা হয়েছে। এ নিয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে, মোজাফফরের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর (অব.) মোজাফফরের সহযোগীদের বিচারও সামরিক আদালতে হয়েছে। তিনি দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সেনা আইনে বিচার করার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচারটা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর। ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়