সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাজতখানায় আসামিদের ‘কেক কাটার ঘটনায়’ ৩ জনকে শোকজ কাপ্তাই হ্রদে ৮ দিন পর বন্ধ করা হলো স্পিলওয়ের ১৬টি জলকপাট দিনাজপুরে গোবিন্দপুর সীমান্তে ১৬ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করছে সরকার গ্রিডের চাপ কমাতে সৌরবিদ্যুৎ: ৬০ লাখ অটোরিকশায় এ শক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন? রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে এক্সপ্রেসওয়েতে লাশ: লুঙ্গির কোচে টাকা দেখেই হত্যার পরিকল্পনা বিদেশ ভ্রমণে খরচ করা যাবে ১৮ হাজার ডলার জ্বালানি তেলের বাজারে ভাঙছে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ
Advertise with us

ফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনা

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে আলোচনা যে শেষ হওয়ার নয়। ১-০ গোলে স্পেন চ্যাম্পিয়ন হলেও শিরোপা নির্ধারণী ম্যাচের আগে-পরে যা ঘটেছে, তা নিয়ে চলছে কথাবার্তা। এবার ফাইনালের আগে লিওনেল মেসির এক বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল। যা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।

নিউজার্সিতে পরশু হয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। ফাইনালের আগে মেসির বক্তব্য নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভাইরাল ভিডিওতে ফাইনালের আগে ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলতে শোনা যায়, ‘আমাদের শান্ত হতে হবে। সবাই শান্ত থাক। এটাই হলো মূল কথা। সবকিছু ভুলে গিয়ে আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মনোযোগ দিই।’

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ম্যাচের আগে ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে মেসির কথাগুলো শান্ত মনে শুনছিলেন এনসো ফের্নান্দেস-এমিলিয়ানো মার্তিনেসরা। তবে আর্জেন্টাইন অধিনায়ক কী ভুলে থাকতে বলেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। টিওয়াইসি স্পোর্টসও পুরো ঘটনাটা বের করতে পারেনি। ফাইনালের আগেই ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ উঠেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে। যদিও কোচ লিওনেল স্কালোনি সব অস্বীকার করে আসছিলেন। স্পেনও ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারিংয়ে বাড়তি সুবিধা পাওয়ার ব্যাপারটি উল্লেখ করেছিল।

১-০ গোলের জয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মঞ্চে স্পেনের ফুটবলাররা হাসিমুখে মেডেল পরছেন। ১০৬ মিনিটে জয়সূচক গোলটা করেছেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস।নিকো উইলিয়ামসের হেড থেকে পাস রিসিভ করে যে বুলেট গতির শট তোরেস দিয়েছেন, তা ঠেকানোর সাধ্য ছিল না এমি মার্তিনেসের। দীর্ঘ ৩৯ দিনের টুর্নামেন্ট শেষ হলো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের ট্রফি উদযাপন দিয়ে। তবে ম্যচ শেষে নিউ জার্সিতে স্পেনের হাতে ট্রফি দেওয়ার সময় আর্জেন্টিনা উল্টোদিকে ফিরে দাঁড়ায়।

দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল, বুয়েনস এইরেসে রাজকীয় বরণদেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল, বুয়েনস এইরেসে রাজকীয় বরণ
ফাইনালে হারের পর মেসির দুচোখ বেয়ে পরতে থাকে পানি। তবে তিনি ও রদ্রিগো দি পল ইন্টার মায়ামির হয়ে খেলবেন বলে দেশে ফেরেননি। বাংলাদেশ সময় আজ মধ্যরাতে আর্জেন্টিনা ফুটবল দল দেশে ফিরলে বুয়েনস এইরেসে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। পতাকা হাতে ভক্ত-সমর্থকেরা স্বাগত জানিয়েছেন স্কালোনির দলকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়