শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস নরসিংদী–মদনপুর মহাসড়কের একদিকে ময়লার স্তূপ, অন্যদিকে মৃত্যুফাঁদ আন্দোলনকারীদের শরীরে ছররা গুলির টুকরো, অস্বীকার পুলিশের থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি টানা ১৭ হাজার কিলোমিটার উড়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাল কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ নরেন্দ্র মোদির
Advertise with us

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে কুশিয়ারা নদীর দুটি স্টেশনে পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, বর্তমানে পর্যবেক্ষণাধীন নদীগুলোর মধ্যে শুধু কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল স্থিতিশীল ছিল। আগামী দুই দিন পানি কমতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

অন্যদিকে, রাজশাহী অঞ্চলের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি কমছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। তবে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ছোট যমুনা নদী নওগাঁ এবং আত্রাই নদী নওগাঁ ও নাটোরের কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। এ অবস্থা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে, এরপর পানি কমতে পারে। তবে গঙ্গা নদীর পানি আগামী দুই দিন আরও বাড়তে পারে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে ব্রহ্মপুত্র-যমুনা সতর্ক সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে।

এছাড়া চট্টগ্রাম অঞ্চলের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। এসব নদীর পানি আগামী এক দিন আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

রংপুর অঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি আরও হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়