বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, বিএনপির দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ ছড়িয়ে পড়া প্রচারণা অসত্য-দাবি পুলিশের গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ভোগান্তিতে শিল্প উদ্যোক্তারা: জ্বালানিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা ‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
Advertise with us

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ১২ আগস্ট) সকালে বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়াশেষে তিনি এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক একটি দল ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ছোট করে পতিত স্বৈরাচার সরকারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে। তবে কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই। মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রিজভী।

স্বৈরাচার আমলের নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, সন্তান হারানোর এক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হলেও বিএনপি পিছু হটেনি। রাজপথে থেকে শত নির্যাতনের মুখেও টিকে ছিল দলটি।

তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতিতে যুক্ত না থাকলেও নির্যাতিত হতে হয় তাকেও। কবর জিয়ারতের সময় ক্রীড়া মন্ত্রী আমিনুল হকসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়