বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

সাতক্ষীরায় চব্বিশের ৫ আগস্ট কারাগার ভেঙে পলায়ন, দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতক্ষীরায় চব্বিশের ৫ আগস্ট কারাগার ভেঙে পলায়ন, দুজন গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা কারাগার ভাঙার ঘটনায় পলাতক থাকা দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১১ আগস্ট) রাতে শ্যামনগরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেকী গ্রামের তাবের গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে ৫৯৬ জন আসামি পালিয়ে যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে দু’দিনের মধ্যে কারাগারে ফিরে আসার আহ্বান জানানো হলে ৫০৯ জন ফিরে আসে। বাকি ৮৭ জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় ১১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, মোজাম গাজী শ্যামনগর থানার সিআর-২৭৪/১৮ মামলায় আদালতের রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানায় দণ্ডিত। অন্যদিকে রফিকুল ইসলাম বাকেরগঞ্জ থানার সিআর-২৯৯/১৯ মামলায় ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নয় লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হন।

গ্রেপ্তার দু’জনকে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা কারাগার ভাঙা ও আসামি পলায়ন সংক্রান্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এখনো পলাতক থাকা ৩৯ আসামিকে গ্রেপ্তারে জেলার সংশ্লিষ্ট সব থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়