বৃহস্পতিবার ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২ গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ২১ প্লাটুন বিজিবি মোতায়েন পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার নাটোরে বিএনপির প্রধান কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ আলোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে দুদকে তলব পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নিয়ে প্রস্তাব সিপিডির ককটেল ফাটিয়ে ও গাড়ি পুড়িয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা যাবে না: রিজভী পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুনে দিয়েছে দুর্বৃত্তরা, হেলপার নিহত
Advertise with us

দেশের ২৮ জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু আইন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের ২৮ জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু আইন মন্ত্রণালয়ের

মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ডিজিটাল ‘ই-বেইল বন্ড’পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে সচিবালয়ে নতুন করে আরও ১২টি জেলায় এ অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এর আগে ১৬টি জেলায় এ কার্যক্রম চালু হয়। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘আগে জামিন পাওয়ার পরও বেইল বন্ড জমা ও যাচাই-বাছাইয়ের জন্য বিচারপ্রার্থীদের দিনের পর দিন আদালতের বারান্দায় অপেক্ষা করতে হতো। ই-বেইল বন্ড চালু হওয়ায় এখন আর সেই হয়রানি থাকবে না। ডিজিটাল সিস্টেমে কর্মকর্তা বা বিচারপ্রার্থীরা মাত্র এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।’

এসময় বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ, সময় ও ভোগান্তি বহুলাংশে কমে আসবে বলে আশা করেন তিনি। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে যে জেলাগুলো তুলনামূলক ভালো দক্ষতা দেখাবে তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়