সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার
Advertise with us

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। খবর আল-জাজিরার। রোববার (১৬ আগস্ট) মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পোলিশ পর্যটকদের নিয়ে সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিল। এতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন।

পুলিশ জানায়, বাসটি নীরেৎহাজা অভিমুখে যাওয়ার সময় সড়ক থেকে পাশের খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। চালককে আটক করা হয়েছে।

২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। ওই বছর শিওফকে একটি ট্রেন জার্মান পর্যটকবাহী বাসে ধাক্কা দিলে ৩৩ জন নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়