সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সরবরাহের নিশ্চিতের দাবিকে বলা হচ্ছে হঠকারিতা: নাহিদ সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ‌‌‌‌’ই-বুক’‌‌‌‌‌‌‌‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‍‍ প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র গ্যাস সংকটে আরও বড় হয়েছে গাড়ির লাইন আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: জামায়াত সেক্রেটারি সেপ্টেম্বরে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার
Advertise with us

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপির সরকার বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে বা উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই।

তিনি বলেন, বিএনপিকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে কিছুসংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা এসব কাজে বাধাগ্রস্ত করে রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে এবং দেশের মানুষকে মিথ্যা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরসহ বাংলাদেশের সকল জেলা উপজেলার বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। কিন্তু এই বিদ্যুতের সমস্যা স্বৈরাচারের, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তাদের অপরিকল্পিত পরিকল্পনা ও পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা।

তিনি বলেন, আগামী ২৭ আগস্ট আবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে সরকার দেশের মানুষের সামনে কিভাবে আগামী ১০ বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে সেই পরিকল্পনা উপস্থাপন করবে।

এসময় তিনি জানান, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে এবং সকল খরচ সরকার বহন করবে।

শপথ গ্রহণের পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দিবেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়