
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে
জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সচিবালয়ে অনুষ্ঠিত জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে সময় লাগবে। কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হতে সময় লাগবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি করতে পেরেছে। তবে জনগণের যে উচ্চ প্রত্যাশা রয়েছে, তা সম্পূর্ণ পূরণ হতে আরও কিছু সময় প্রয়োজন। সরকারের ১৮০ দিনের এই অগ্রগতির মূল্যায়ন জনগণই করবে।
জাতিসংঘের বাংলাদেশে আল কায়েদার সম্পসারণ নিয়ে রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এমন শুনেছি দেখিনি। তারা একটা অনুমান নির্ভর রিপোর্ট দিয়েছে। আমরা আমলে নিচ্ছি না।
