সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কিশোরীর মৃত্যুর পর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা, আহত ৩০ বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার চার মাসেও গতি নেই সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার
Advertise with us

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে একটি মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ দেখা যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়