সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে আজ বিশ্ব শিক্ষক দিবস,মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করেছে প্রসিকিউশন দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনের মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার আশ্বিনের শেষপ্রান্তে পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা গণতন্ত্র সুসংহত করতে নারীর ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে: সিইসি কিশোরীর মৃত্যুর পর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা, আহত ৩০ বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার চার মাসেও গতি নেই সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
Advertise with us

দুদক চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুদক চেয়ারম্যান হলেন এ কে এম আসাদুজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিশনের অপর দুই সদস্য হচ্ছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে অবসরে যান, তার জন্ম নওগার সাপাহারে।

এর আগে, দুদকের চেয়ারম্যানসহ তিন সদস্য পদত্যাগ করলে নতুন কমিশন গঠনে জুন মাসে আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে ৫ সদস্যের একটি সার্চ কমিটি করা হয়। কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে। এরপর কমিটির সদস্যরা কয়েক দফা বৈঠক করে যাচাই-বাছাইয়ের পর এই তিনজনের নাম চূড়ান্ত করলেন।

দুদক আইন অনুযায়ী এর মধ্যে চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান এবং দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারপতিন সমান পদমর্যাদা, বেতন ভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়