বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়: চিফ হুইপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ৪৪৯ মামলা দেশের মানুষের হাতে সাশ্রয়ী দামে স্মার্টফোন পৌঁছানোর উদ্যোগ সরকারের নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা বসেছেন মতবিনিময় সভায় কলকাতায় হোটেলে আগুন লেগে শিশুসহ ৯ বাংলাদেশি নিহত নারীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিতে পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

রাজবাড়ী মহাসড়কে আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজবাড়ী মহাসড়কে আট ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১০

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত মাত্র আট ঘণ্টার ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২৮) নামের এক ট্রাকচালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

পাংশা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রের ভিত্তিতে জানা যায়, ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম নিহত হন। নিহত ট্রাকচালক নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।

এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় বিপরীতমুখী দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গরুবোঝাই একটি ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায় এবং ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হন।

এদিকে দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা মোড়েই কুষ্টিয়ামুখী একটি ট্রাকের সঙ্গে রাজবাড়ীমুখী ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা অন্তত ৮ জন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপাররা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে রয়েছেন—ডা. মো. সৈকত হাসান (৪০), জান্নাতুল (৫০), বিপ্লব (২৯), শামীম (৩৫), উজ্জ্বল (৩২), আলমগীর (৪৪), আব্দুস সাত্তার (৫৪) ও মাসুদ রানা (৪০)।

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পৃথক তিনটি দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহত চালকের মরদেহ উদ্ধারসহ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়