মঙ্গলবার ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার বাধ্য হয়ে এলপিজির মূল্য সমন্বয় করেছের: ডা. জাহেদ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশ সাংবাদিকদের ওপর হামলা: রাবি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে অব্যাহতি আড়াই মাসের একটি কন্যাসন্তান রেখে পরপারে কনস্টেবল আলামিন, মায়ের আহাজারি শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে স্বস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী ৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের
Advertise with us

কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ (বুধবার, ১৯ আগস্ট) বিকেল ৪টার পর তিনি কারাগার থেকে মুক্ত হন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু।

গত ১৭ আগস্ট বনানী থানার মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন বাতিলের আবেদন নাকচ করেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

এরই মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন চূড়ান্ত হওয়ায় মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকেনি। জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে আজ বিকেলে তাঁকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনা ও নাশকতার অভিযোগে রাজধানীর একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়