শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের রায়ের অপেক্ষা, মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
Advertise with us

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ২৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি

অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের সংগঠন অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল (শনিবার, ২২ আগস্ট) রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংক পিএলসির জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও অগ্রণী ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ। সভা সঞ্চালনা করেন মো. আবু সোহেল।

সাধারণ সভার শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল জিলানী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ মো. নাহিয়ান হোসেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন পাটওয়ারী; যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ও মো. হুমায়ুন কবীর।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা অগ্রণী ব্যাংকের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ কর্মকর্তাদের ন্যায্য অধিকার, কল্যাণ ও পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়