শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
Advertise with us

ঝিনাইদহে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদ নিয়োগে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদ নিয়োগে অনিয়ম

ঝিনাইদহের শৈলকূপায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
​
শনিবার (২২ আগস্ট) রাতে বঞ্চিত প্রার্থীদের পক্ষে লিমন হোসেন নামের এক আবেদনকারী শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন।

​স্মারকলিপিতে অভিযোগ করা হয়, প্রকাশিত চূড়ান্ত তালিকায় চরম অবমূল্যায়ন করা হয়েছে মেধা ও যোগ্যতাকে। কোনো প্রকার ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ না করেই সম্পূর্ণ অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় প্রভাবশালী ব্যক্তির সুপারিশে তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকৃত যোগ্য, অভিজ্ঞ ও বেকার যুবকদের বাদ দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা ও রাজনৈতিক প্রভাবে অযোগ্যদের নির্বাচিত করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

​বঞ্চিত প্রার্থীরা জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। দুর্নীতির সঠিক তদন্ত করে অবিলম্বে এ বিতর্কিত তালিকা বাতিল ও পুনরায় মেধার ভিত্তিতে মূল্যায়নের জোর দাবি জানান তারা।

​স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়