মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রংপুরে ৪ হত্যাকাণ্ডে এসিডের ব্যবহার ও ধর্ষনের আলামত পাওয়া যায়নি রোহিঙ্গা পত্যাবাসন নিয়ে সরব দুই দেশ, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছে সিইসি ভারতের টানা প্রচেষ্টার পরও স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন ‘গার্ড অব অনার’ নিয়ে বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি
Advertise with us

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত,অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আগাতে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত,অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আগাতে

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ব্রিটিশ সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানায়, ‘তেলবাহী ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, জাহাজটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদ আছেন।’

ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬ দশমিক ৭ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটেছে। সংস্থাটি অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি কোন দেশের এবং এটি কোন দিকে যাচ্ছিল—সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালীতে নৌ চলাচল অবরুদ্ধ করে রেখেছে। ইরান এ পথে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের উদ্যোগ নিয়েছে এবং নিজেদের নির্ধারিত রুট এড়িয়ে চলার চেষ্টা করছে—এমন অভিযোগে কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ষষ্ঠ মাসে প্রবেশের কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি এই পরিকল্পনাকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়