বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্পর্ক বজায় রাখতে গেলে পানির গেট খুলে দেয়া যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেয়ার কারণে যেন বাংলাদেশকে হঠাৎ বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন তিনি। একই এলাকায় দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাঁধ ভাঙনের ঘটনায় পরিস্থিতি পরিদর্শনে আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুরে তিনি সেখানে যান। পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রতিবেশী যেকোনো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গেলে এভাবে প্লাবনে ফেলে দিয়ে এই অঞ্চলের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। তাহলে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও অটুট হবে।’

খোয়াই নদীর কালীগঞ্জ এলাকায় দ্বিতীয়বার বাঁধ ভাঙনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এজন্য বিশেষজ্ঞ দল নিয়ে ঘটনাস্থলে আসা হয়েছে। বিশেষজ্ঞরা বাঁধের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করছেন। এখানে শুধু বাঁধ নির্মাণ যথেষ্ট হবে, নাকি সুইসগেট স্থাপন করতে হবে—তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এসময় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ আগামী ১৫ দিনের মধ্যে বাঁধের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়