শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের রায়ের অপেক্ষা, মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
Advertise with us

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও তার জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ (বুধবার, ২৬ আগস্ট) সরকারি ছুটি।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও জাতীয় কর্মসূচি গ্রহণের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশে আজ রাষ্ট্রীয় ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ওয়াজ মাহফিল, কিরাত মাহফিল, হামদ-নাত মাহফিল, ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে সেমিনার, বাংলাদেশ বেতার কর্তৃক প্রচারিত রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠের মাহফিল, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়