সোমবার ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব শেখ ফরিদ, লে. কর্নেল (অব) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব চলতি দায়িত্বে মোঃ মনিরুল ইসলাম।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। একই নির্দেশনার আলোকে হেয়ারকাট বাতিলসহ আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কেবল ব্যক্তি আমানতকারীদের জন্য প্রয়োজন অনুযায়ী আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন সুবিধা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হয়।News

এ সময় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদনসহ ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়