মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫ লাখ ডলার দুর্যোগ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ ঘোষণা দেয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অর্থ দিয়ে বন্যাকবলিত মানুষের জন্য জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহ করা হবে। ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে একজন দুর্যোগ সহায়তা বিষয়ক কর্মকর্তাকেও নেপালে পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলে, নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বন্যায় নেপালের পার্বত্য সীমান্তবর্তী এলাকায় অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। পাশের চীনেও অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নেপাল ও বিভিন্ন দেশ থেকে আসা ৪০০-এর বেশি পর্যটক ও যাত্রী রয়েছেন। নিখোঁজদের তালিকায় পুলিশ ও সেনাসদস্যও রয়েছেন।

লেন্দে নদীর আকস্মিক স্রোত ভুটে কোশি নদীর সঙ্গে মিশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। এতে রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: ইয়াহু

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়