বুধবার ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
যাত্রীদের টিকিট কেনার গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের আগামী মন্ত্রিসভায় সচিবালয় স্থানান্তরের বিষয়ে উপস্থাপন করা হবে: গণপূর্তমন্ত্রী নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় আইভীর জামিন মঞ্জুর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে: ডা. জাহেদ এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা: শিক্ষামন্ত্রী গাইবান্ধায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কক্সবাজার সৈকতে এক ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’ দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে এলজিপির কোনো ঘাটতি নেই: জাহেদুর রহমান ককরোচ পার্টির আবারো দুই শীর্ষ নেতা আটক
Advertise with us

রংপুরে ৪ হত্যার ঘটনায় আসামিদরে ডিএনএ ও ডোপ টেস্ট হবে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরে ৪ হত্যার ঘটনায় আসামিদরে ডিএনএ ও ডোপ টেস্ট হবে

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

আজ বৃহস্পাতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

পুলিশ কমিশনার বলেন, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সিদ্ধার্থ ও মুগ্ধ চারজনকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। তারা ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড ঘটানোর কথাও জানিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় সীমান্ত দাস শ্মশানের গার্ড বিদ্যুৎকে আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ানো হয়েছে।

নিহত আগামী চক্রবর্তীর ও তার মায়ের শরীরে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ কমিশনার।

তিনি জানান, গ্রেপ্তার দুই আসামির ডিএনএ সংগ্রহ করা হয়েছে পরীক্ষা করা হবে। পাশাপাশি তাদের ডোপ টেস্টও করা হবে। তদন্তের সব বিষয়ই গুরুত্ব দিয়ে যাচাই করা হচ্ছে।

গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়