মঙ্গলবার ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

হরমুজ প্রণালি ফের চালুর আলোচনা, কমলো তেলের দাম

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হরমুজ প্রণালি ফের চালুর আলোচনা, কমলো তেলের দাম

হরমুজ প্রণালি ফের চালুর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য কাতারের প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) তেহরান সফরে যাচ্ছেন এমন খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো কমেছে। হরমুজ প্রণালিতে একটি ট্যাংকারে হামলার নতুন খবর থাকা সত্ত্বেও দাম কমেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়েল প্রাইস ও আশ-শারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেলপ্রতি ৮৭.৪৬ ডলারে লেনদেন হচ্ছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ছিল ব্যারেলপ্রতি ৮১.৮৩ ডলার।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানির তেহরান সফরে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখা এবং হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর বাইরে সফর নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়।

রয়টার্স আরও জানায়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে বলেছেন, আলোচনায় হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল, প্রণালি পুনরায় খোলার সম্ভাবনা এবং ‘উত্তেজনা কমিয়ে সংলাপের অনুকূল পরিবেশ তৈরির’ উপায় নিয়ে কথা হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশ্য সামরিক সংঘাত কমে এলেও ওয়াশিংটন অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটছে। ইরানকে হরমুজ প্রণালি খুলতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র ইরানের তেল খাতসহ অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবাবে ইরান হরমুজ প্রণালিতে ৪৫টি ট্যাংকারের একটি কালোতালিকা দিয়েছে। ইরানের দাবি, চলতি বছর নৌচলাচলের যে নিয়ম তারা করেছে, তা ভাঙলে ওই ট্যাংকারগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানি সূত্রে অগ্রগতির খবর এবং হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের যৌথ ব্যবস্থাপনা আলোচনা—এসব কারণে তেলবাজারে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে। তবে আইএনজি কমোডিটি বিশ্লেষকেরা বৃহস্পতিবার এক নোটে বলেন, ‘এই দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি হলেই গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ পথে তেল প্রবাহ স্বাভাবিক হয়ে যাবে—এমনটা দেখা যাবে না।’ তারা বলেন, ‘স্বাভাবিক অবস্থার দিকে যেতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোতে আরোপ করা অবরোধ তুলে নিতে হবে এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়