শুক্রবার ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার নাম উঠে আসা দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের নেতৃত্বে ১০ সদস্যের ‘ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন আইএমএফ’র সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী বহু প্রাণের বিনিময়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে: রাষ্ট্রপতি কাল সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কানাডা বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহার বাড়াতে প্রণোদনা দিচ্ছে সরকার নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ চলছে রূপপুরে লেবুভর্তি বস্তা তল্লাশি করে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
Advertise with us

খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংসদ অভিমুখে গুম ফেরত ব্যক্তিদের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংসদ অভিমুখে গুম ফেরত ব্যক্তিদের পদযাত্রা

দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা। একই সঙ্গে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম ও খুনের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজ ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সংসদ অভিমুখে এক পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে ভুক্তভোগী ও তাদের স্বজনেরা এ দাবি জানান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ জাতীয় কমিটির উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গুমসংক্রান্ত অধ্যাদেশগুলো হুবহু আইন হিসেবে পাস করার দাবি জানান। এ সময় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে সমালোচনা করে তারা বলেন, ‘কোনো লুকোচুরি না করে গুম-খুনের সঙ্গে জড়িত সংস্থা, রাজনৈতিক দল ও ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’

এই পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এবং গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। পদযাত্রা শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়