বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি আরব রুটে আকাশপথের শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলার পর নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের কারণে একের পর এক ফ্লাইট স্থগিত ও বাতিল করতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলো। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও গমনেচ্ছুক যাত্রী।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৫৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে প্রায় ২২ হাজার ৬৩৬ জন যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটের বন্দোবস্ত করতে দিনভর তৎপরতা চালানো হচ্ছে। বেবিচকের তথ্যমতে, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) শিডিউলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ বিষয়ে বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। উদ্ভূত প্রেক্ষাপটে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পাঠানোর লক্ষ্যে ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ চলছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়